পৃথিবীর পাশ ঘেঁষে চলে গেলো ‘এভারেস্টের সমান’ গ্রহাণু

২৯ এপ্রিল, ২০২০ ১১:০৬  
পৃথিবীর পাশ কেটে বেরিয়ে গেল প্রায় ২ কিলোমিটার চওড়া গ্রহাণু। বুধবার ভোরে এটি পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যায়। খবর নাসা ও স্পেস ডট কমের। পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে গিয়েছে গ্রহাণুটি। তবে এর কোনো প্রভাব পড়েনি পৃথিবীর ওপর। ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিল নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যদি এটি পৃথিবীর সঙ্গে কোনভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারতো। সম্প্রতি ওই গ্রহাণুর ছবি তুলেছেন মহাকাশবিদরা। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ২ কিলোমিটার চওড়া এই গ্রহাণু সাইজে মাউন্ট এভারেস্টের অর্ধেক। অনেক গবেষকরা জানাচ্ছেন, আগামী ২০৭৯ অবধি এটি নিশ্চিত হতে পারেন বিশ্ববাসী। কারণ ২০৭৯ সালের আগে এই গ্রহাণুটি পৃথিবীর কাছে আর ফিরবে না বলেই মনে করা হচ্ছে।